ঢাকায় অস্ত্রসহ ৫ 'ডাকাত' আটক
রাজধানীর লালমাটিয়া থেকে অস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র্যাব।
এরা হলেন, মো. আলী হোসেন ওরফে আলী (২৭), মোহাম্মদ শওকত আলী (২৭), সেলিম (২৭), মো. সুমন (২৭) ও মো. জাহাঙ্গীর (২৫)। তাদের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার মাকসুদুল আলম বলেন, সোমবার ভোররাতে লালমাটিয়ার এফ ব্লকের ২/৩ নম্বর বাসায় ডাকাতির প্রস্তুতির সময় খবর পেয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুইটি চাপাতি, দুইটি শাবল ও ডাকাতির কাজে ব্যবহার করা পাঁচটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা মাকসুদুল বলেন, আটকরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের সঙ্গে আরও কারা এই চক্রে জড়িত আছে তা জানতে চেষ্টা করছে র্যাব।
