২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকারের সব অফিসে ই-টেন্ডারিং চালুর নির্দেশ

স্থানীয় সরকার বিভাগের সব দপ্তর ও সংস্থার কার্যালয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাধ্যতামূলকভাবে ই-টেন্ডারিং চালুর নির্দেশ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 06:12 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে এ নির্দেশ দিয়ে বৃহস্পতিবার অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সব ক্রয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক গভর্মেন্ট প্রকিউরমেন্ট বা ই-টেন্ডারিং পদ্ধতি আবশ্যিকভাবে চালু করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব দপ্তর/সংস্থা ই-টেন্ডারিং চালু না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।