বিটিআরসিতে নতুন দুই মহাপরিচালক
দুই সেনা কর্মকর্তাকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহম্মেদ এবং কর্নেল মো. নাসিম পারভেজ নিয়ন্ত্রক সংস্থার মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল ইকবালকে প্রেষণে বিটিআরসির মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কর্নেল নাসিমকেও প্রেষণে ওই পদে নিয়োগ দিতে গত সপ্তাহের শেষে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়।
একজন চেয়ারম্যান ছাড়াও মহাপরিচালক হিসেবে ছয় কর্মকর্তা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে দায়িত্ব পালন করেন।
বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে ওই পদে কর্নেল নাসিম পারভেজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
