২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ অতিরিক্ত সচিবের দপ্তর বদল

জনপ্রশাসনের ১৪ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 07:54 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় রদবদলের এসব আদেশ জারি করে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হযরত আলীকে বাংলাদেশ পাট করপোরেশনের চেয়ারম্যান এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডিকে গাজী মোহাম্মদ জুলহাসকে ওয়েজ অনার্স ওয়েলফোর বোর্ডের মহাপরিচালক করা হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মাফরুহা সুলতানাকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ওএসডি অতিরিক্ত সচিব রৌনক জাহানকে নিপোর্টের মহাপরিচালক এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফরোজা খান আমদানী ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন।

আর নিপোর্ট মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোসকে ডব্লিউটিও সেলের মহাপরিচালক করা হয়েছে।

ওএসডি অতিরিক্ত সচিব মো. নূরন্নবী মৃধাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান সরকার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. জিন্নাতুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চৌধুরীকে ওএসডি, সংস্কৃতি মন্ত্রণালয়ে ন্যস্ত ওএসডি অতিরিক্ত সচিব মাহবুবা মশকুরকে ওএসডি রেখেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং বিপিএটিসির এমডিএস হিসেবে বদলির আদেশাধীন কাজী লিয়াকত আলীকে ওএসডি করা হয়েছে।