ভূমি আপিল বোর্ডে নতুন চেয়ারম্যান
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুজিবুর রহমান হাওলাদারকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
১৯৮২ সালের বিসিএস নিয়মিত ব্যাচের কর্মকর্তা মুজিবুর এর আগে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার চেয়ারম্যান, ইপিবির ভাইস চেয়ারম্যান এবং অর্থ বিভাগে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন।
১৯৫৮ সালে বরিশালে জন্ম নেওয়া মুজিবুল দুর্নীতি দমন কমিশনের পরিচালক এবং জাপানে ইকোনোমিক মিনিস্টারের দায়িত্বেও ছিলেন।
