২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গাড়ির ধাক্কায় দিনমজুরের মৃত্যু

রাজধানীর শনিরআখড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 01:53 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

রোববার সকালের দিকে এ দুর্ঘটনার পর স্থানীয়রা মো. সেলিম (৫০) নামে ওই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি সেলিমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহত সেলিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি এই পুলিশ সদস্য।