২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে পঙ্কজ শরণের বিদায়ী সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 08:30 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বৃহস্পতিবার রাত পৌনে ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা‘য় আসেন হাই কমিশনার। সাক্ষাৎ শেষে রাত সাড়ে ৮টার দিকে বের হয়ে যান তিনি।

সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপাসনের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

পঙ্কজ শরণ ইতোমধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশে তিনবছরের মেয়াদ শেষে পঙ্কজ শরণ রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন।

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন থাইল্যান্ডে দেশটির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা হর্ষ বর্ধন শ্রিংলা।