২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্জন হল সম্পৃক্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ

কার্জন হলের সঙ্গে সম্পৃক্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা-সংবর্ধনা দেবে কার্জন হল পরিবেশ ক্লাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

শামছুল হুদা ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের এই সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-উপাচার্য ড. সহিদ আকতার হুসাইনের উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানটিতে নিবন্ধনের শেষ সময় ১৬ ডিসেম্বর।

বিস্তারিত তথ্যের জন্য ০১৭৩০০৮৮১০০ ও ০১৮১৯২৯৭০৪৮- এই দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।