২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

রাজধানীর বনানীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী এক কলেজছাত্রের মৃত্যুর পর চালককে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 01:39 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

মঙ্গলবার রাতে চেয়ারম্যান বাড়ি এলাকায় ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বানানী থানার এসআই বিল্লাল হোসেন জানান।

নিহত সাজ্জাদ হোসেনের (২০) বাসা লালবাগে। তিনি পুরান ঢাকার শেখ বোরহান উদ্দিন কলেজে পড়তেন।

এসআই বিল্লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সাজ্জাদসহ নজরুল, জব্বার ও শিপন দুটি মোটরসাইকেলে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

“পথে বালুবাহী ট্রাকটির সঙ্গে সাজ্জাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এসআই বিল্লাল জানান, পুলিশ ট্রাক চালককে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।