২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 01:26 AM

Updated : 22 Aug 2022, 01:51 PM

৫৬০টি আসনের বিপরীতে শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৫ হাজার ৫০ জন শিক্ষার্থী।

এর মধ্যে ৪ হাজার ৫৩৯ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে বলে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, ৫৬০টি (মানবিক-৩৫০, বিজ্ঞান-১৩৪ ও বাণিজ্য ও অন্যান্য-৭৬) আসনের বিপরীতে ৪ হাজার ৫৩৯ জন (মানবিক-২,১৮৭ জন, বিজ্ঞান- ১,৪৪২, বাণিজ্য ও অন্যান্য-৯১০ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে।