২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 07:56 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

রোববার ভোরে ছুরিকাঘাতে গুরুতর আহত ভ্যান চালক রাজু মিয়া (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার(এএসপি) মো: শরফুদ্দিন জানান,  ভোর ৪টার দিকে শহরের চাঁদমারী এলাকা থেকে ভ্যানে  রাজু ও তার সহকারী কবির হোসেন ঢাকায় যাচ্ছিলেন।

পথে সদর উপজেলার ভূঁইগড় এলাকায় কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোনে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

কবির দৌঁড়ে পালিয়ে গেলেও রাজুর সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা রাজুর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।