২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় লেখক-প্রকাশক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশক দীপনসহ লেখকহত্যার বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 03:41 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানে সংগঠনটির মাগুরা শাখার উপদেষ্টা ভবতোষ বিশ্বাস জয়, জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, জাসদ নেতা দেলোয়ার হোসেন দিলু, আবুল কালাম আজাদ, ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রুপক আইচ, ছাত্র ইউনিয়নের সভাপতি সুদেব চক্রবর্তী, ছাত্রমৈত্রীর সভাপতি পিন্টু বিশ্বাস, বিজ্ঞান আন্দোলনের হুসাইন আহমেদ মানিক, সোহেল মোল্লা প্রমুখ।

বক্তারা অবিলম্বে প্রকাশক দীপনসহ লেখকহত্যার বিচার দাবি করেন। একই সঙ্গে তারা মতপ্রকাশের স্বাধীনতা ও মানুষের জীবনের নিরাপত্তার দাবি জানান।