জাতিসংঘে বাংলাদেশ মিশনে নতুন স্থায়ী প্রতিনিধি
জাপানের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ মিশনের নতুন স্থায়ী প্রতিনিধি করা হয়েছে।
তিনি এ কে এ মোমেনের স্থলাভিষিক্ত হবেন বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে তিনি ইতালির রাষ্ট্রদূত এবং জাতিসংঘ মিশন, নয়া দিল্লি ও ইসলামাবাদ দূতাবাসের বিভিন্ন পদে ছিলেন।
এছাড়া সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মোমেন।
পেশাদার কূটনীতিক মোমেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ও যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন।
