অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক ৫৫
বেনাপোলে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় নারী শিশুসহ ৫৫ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে বেনাপোলের পুটখালি ও দৌলতপুর সীমান্ত থেকে ওদের আটক করা হয়।
আটকদের মধ্যে ২২জন নারী, ২৬জন পুরুষ ও সাতটি শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা , বাগেরহাট, যশোর ও সাতক্ষীরা জেলায় বলে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেকে বলেন,“দালালরা অবৈধ পথে নারী ও শিশুদেরকে পারাপার করছে খবর পেয়ে বিজিবির টহল দল পুটখালি ও দৌলতপুর সীমান্তে অভিযান চালায়।
“বেনাপোলের পুটখালি সীমান্তের বালুর মাঠ, চরেরমাঠ থেকে ৩১জন এবং দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ২৪ জনকে আটক করা হয়।”
আটককৃতদেরকে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে বলে।
