২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় বাস উল্টে নিহত ২

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাস উল্টে দুইযাত্রী নিহত এবং আরও অন্তত ১৫ জন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 02:12 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

মঙ্গলবার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের লাহিড়ীপাড়ার মাঝিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের বগুড়া জোনের এসপি ইসরাইল হালদার।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার খেরুয়াপাড়া গ্রামের রব্বানী (৩) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার ডাকবাংলা খামার গ্রামের মজনু (৩০)।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় রফাতুল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসপি ইসরাইল হালদার জানান, দুপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাইবান্ধা থেকে বগুড়াগামী একটি বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুইযাত্রী নিহত হন।

নিহতদের লাশ উদ্ধারের পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে ঘটনার পর রংপুর-বগুড়া মহাসড়কে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।