২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে এক বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 01:27 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

শনিবার ভোরে উপজেলার গৌরীপুর ভুলিরপাড় এলাকায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেনের বাড়িতে এ অভিযানের সময় তার ছেলেসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তপন বাকচী।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাদেক হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম নয়ন (৩০), তিতাস উপজেলার মৃত গোলাম মোল্লার ছেলে পলাশ (২৮) ও কক্সবাজার সদরের গুনাপাড়া গ্রামের মৃত নূর আহমেদের মেয়ে চম্পা রানী (৩০)।

এ সময় এক হাজার ইয়াবা, ২৭ বোতল ফেনসিডিল ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এসআই  তপন বাকচী বলেন, মাদক বিক্রেতা পলাশ ও নয়ন মাদকের একটি বড় চালান নিয়ে বিএনপি নেতার বাড়িতে অবস্থান করছে এমন গোপন খবরে অভিযান চালায় পুলিশ।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে এক হাজার ইয়াবা, ২৭ বোতল ফেন্সিডিল ও একটি বিদেশি পিস্তলসহ তিন জনকে আটক করা হয়।”

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা করবে বলে জানান তিনি।