ফেনীতে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৪
ফেনীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাতে সদর উপজেলার পশ্চিম বিজয়সিংহ এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন ফেনী শহরের মহিপাল বৈদ্য বাড়ির আবু তাহেরের ছেলে নুর মোহাম্মদ (২০), সদরের ধুমসাদ্দার আব্দুল হাইয়ের ছেলে মোশারফ হোসেন (২২), শহরের মধ্যম চাড়ীপুরের আব্দুল ছালামের ছেলে সুজন বাবু (২০) ও বরিশাল নগরীর কাটপট্টির মাছুম আলমের ছেলে হাছিবুল আলম মেহেদী (১৯)।
ওসি আবুল কালাম জানান, একদল ‘সন্ত্রাসীর’ ডকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে পশ্চিম বিজয়সিংহ এলাকার কালামিয়া মসজিদের পশ্চিম পাশে জাহাঙ্গিরের নির্মাণাধীন কলোনিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
“এ সময় তিনটি কিরিচ, একটি চাপাতি, একটি ধামা, একটি রামদাসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।”
অস্ত্র আইনে মামলা করে গ্রেপ্তারদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
