জয়পুরহাটে ২ শিবিরকর্মী গ্রেপ্তার
জয়পুরহাট সদর উপজেলায় নাশকতা মামলায় ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার হিচমী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান।
গ্রেপ্তাররা হলেন- হিচমী দক্ষিণ পাড়া গ্রামের মোহাম্মদ আলী (২৭) ও একই উপজেলার দুর্গাদহ গ্রামের ফিরোজ হোসেন (২৫)।
দুজনই শিবিরের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
ওসি ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে হিচমী বাজারে ট্রাক পোড়ানো, রেল লাইন তুলে ফেলাসহ নাশকতার একাধিক মামলার আসামি এ দুজন। দীর্ঘ দিন ধরে তারা পলাতক ছিলেন।
