২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের মেয়েকে হত্যার দায়ে যাবজ্জীবন

বিষ খাইয়ে নিজের মেয়েকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

আসামির উপস্থিতিতে বুধবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঈমান আলী শেখ এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ডিতকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

দণ্ডিত মো. কবির (৩১) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রানীপুরা গ্রামের জুলহাস শেখের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, পাঁচ বছর আগে কবিরের সঙ্গে একই গ্রামের সামাদ আলীর মেয়ে সাবিনা খাতুনের বিয়ে হয়। তাদের একমাত্র মেয়ে কবিতা (৫)।

বিয়ের কিছুদিন পর কবির অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

এরই জেরে ২০১২ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় স্ত্রী ও মেয়ের খাবারে বিষ মিশিয়ে দেন কবির। পরে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কবিতার মৃত্যু হয়।

বাদীপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম সরকার জানান, ঘটনার পরদিন ওই শিশুর নানা বাদী হয়ে কবিরকে আসামি করে থানায় একটি মামলা করেন।