২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত

ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 10:29 AM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে যাত্রাবাড়ীর ওসি অবনী শঙ্কর কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “জামায়াত-শিবির কর্মীরা যাত্রাবাড়ীর কোনাপাড়া মুরগির ফার্ম এলাকায় মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ও ককটেল ছোড়া হলে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”

পুলিশ এ সময় ব্যানারসহ তিনজনকে আটক করে বলে জানান ওসি।

তিনি বলেন, “ওই এলাকায় এখন তল্লাশি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”