রাজবাড়ীতে নারী গ্রেপ্তার, হেরোইন উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার নূরজাহান বেগম (৪০) যশোর শহরের বেজপাড়ার বাসিন্দা।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এসএম শাহজালাল জানান, নূরজাহান দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় স্থানীয় লোকজনের কাছে হেরোইন বিক্রির জন্য এসেছিলেন।
“তাকে আটক করার পর তল্লাশি চালিয়ে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।”
উদ্ধার হেরোইনের দাম ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানান ওসি শাহজালাল।
নূরজাহানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
