২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে চাঁদাবাজির সময় যুবক আটক

ঢাকা-আরিচা মহাসড়কে বাস থেকে চাঁদাবাজির সময় স্থানীয় এক যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 11:55 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

আটক মো. জসিম (২২) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নবীনগর এলাকার বাসিন্দা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড় থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আশুলিয়া থানার উপপরিদর্শক আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাঁদাবাজির অভিযোগে এক জনকে আটক করা হয়েছে। আমি বাইরে আছি। থানায় গিয়ে বিস্তারিত জানাতে পারব।”

তবে আটক জসিম সাংবাদিকদের জানিয়েছে, মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশফিক সরকার ও বিআরটিসির কর্মচারী জুয়েলের নির্দেশে সে চাঁদা তুলছিল। এ সময় তার সঙ্গে জুলহাস নামে আরও এক যুবক ছিল বলেও জানায় সে।

চাঁদাবাজির বিষয়ে জসিম বলেন, “আশফিক ভাই ও জুয়েলের কথামত আমি প্রতি বাস থেকে একশ টাকা করে মোট ৭০০ টাকা নেওয়ার পর পুলিশ আমাকে ধরে ফেলে।”

জসিম তাকে না জানিয়েই এসব করেছে জানিয়ে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি।