২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা কারাগারের ক্যান্টিনে আগুন

খুলনা জেলা কারাগারের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 11:43 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

খুলনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. কামরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার পরপর লাগা এ আগুনে কেউ হতাহত হয়নি।

খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের পরিদর্শক মো. জাকির হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে জেলা কারাগার চত্বরের ক্যান্টিনে আগুন লাগে। টুটপাড়া ফায়ার স্টেশনসহ পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।

কারাগারের তত্ত্বাবধায়ক কামরুল বলেন, আগুনে নগদ টাকাসহ ৫ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে ঘটনাস্থল থেকে ১০ লাখ টাকার অধিক মূল্যের মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

আগুন লাগার কারণ তদন্তে জেলারকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।