২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া কাপ ক্রিকেটে বিডিনিউজ টোয়েন্টিফোরের জয়

দুর্দান্ত ব্যাটিং ও ফিল্ডিং নৈপূণ্যে পেপসি-মিডিয়া কাপের প্রথম রাউন্ডের খেলায় দৈনিক যুগান্তরকে হারিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 05:35 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক এই খেলায় ৩৪ রানের বড় ব্যবধানে জয় পান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খেলোয়াডেরা।

ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অধিনায়ক কামাল তালুকদার। তিনি অর্ধশতকের পাশাপাশি প্রতিপক্ষের রানের চাকাও বেঁধে রেখেছিলেন।

টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ১০৫ রান তোলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

৬ ছক্কা আর ৩টি চারে সাজানো ইনিংসে ৫১ রান তোলেন কামাল তালুকদার। ৩টি ওভার বাউন্ডারি ও ৭ বাউন্ডারি হাঁকিয়ে তার সঙ্গে মোট ৪৯ রানের ইনিংস খেলেন নুরুল ইসলাম হাসিব। বাকি ৫ রান আসে অতিরিক্ত থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বোলারদের দাপটে ৭১ রানে গুটিয়ে যায় দৈনিক যুগান্তর দলের ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দলে অন্য খেলোয়াড়রা হলেন সুমন মাহবুব, শহীদুল ইসলাম, মঈনুল হক চৌধুরী ও শামীম আহমেদ।

যুগান্তর দলের ইনিংসে সর্বোচ্চ রান আসে শিপন হাবিবের ব্যাট থেকে। ৩ ছক্কা ও ৫ চারে সাজানো ছিল তার ৪৫ রানের ইনিংস।