২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 08:24 AM

Updated : 25 Apr 2022, 02:02 PM

রোববার সকাল পৌনে ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাঙ্গাইর এলাকায এ দুর্ঘটনা ঘটে বলে মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান।

নিহতরা হলেন- মধুপুরের দেউলাবাড়ি গ্রামের আব্দুল খালেক (৪৪) বেকারকোনা গ্রামের জনি ( ২০), তার চাচাতো ভাই আনোয়ার (১৮) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল মালেক (৬০) ।

মধুপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক এস কে তুহিন জানান, মধুপুর থেকে ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে আনোয়ারের মৃত্যু হয় বলে জানান ওসি।