বান্দরবানে গ্রেপ্তার ৪২ জামায়াত-শিবির নেতাকর্মী কারাগারে
নাশকতা সৃষ্টির অভিযোগে বান্দরবানে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৪২ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ জানান, শনিবার বিকালে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু হানিফ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদের মধ্যে রয়েছেন- শিবিরের জেলা সভাপতি ইমরানুল হক, জামায়াতের রুকন রেজাউল করিম, বান্দরবান পৌর জামায়াতের নেতা আবদুল হামিদ, মহিলা মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম আনসারী, চট্টগ্রামের অলি আহম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হানিফ হাসান ও চট্টগ্রামের জামায়াত নেতা মোরশেদ আলম।
