বেনাপোলে কাকাতোয়া পাখি আটক
যশোরের পুটখালি সীমান্তে ভারত থেকে আসা দশটি কাকাতোয়া পাখি জব্দ করেছে বিজিবি।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম জানান, শনিবার বিকালে পুটখালির বারোপোতা এলাকায় এ অভিযান চালানো হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে অবৈধভাবে কাকাতোয়া পাখি বাংলাদেশে আনা হচ্ছে খবর পেয়ে পুটখালি সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এসময় পাচারকারীরা খাঁচাভর্তি পাখিগুলো রেখে পালিয়ে যায়।
পাখিগুলি সন্ধ্যায় বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
