২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আ. লীগের দুই পক্ষের বিরোধে যুবক খুন

মাগুরার শালিখা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 12:39 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

শনিবার সকালে উপজেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শালিখা থানার ওসি আবু জিহাদ খান জানান।

নিহত আরব লস্কর (৩৫) ওই গ্রামের ওয়াজেদ লস্করের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা মাকছুদুর রহমান ডলারের সঙ্গে যুবলীগ নেতা ফরিদ শেখের বিরোধ চলছে। শুক্রবার দুপুরে ফরিদ পক্ষের শামীম নামে এক যুবককে পুলিশ আটক করে। এ ঘটনায় ডলার পক্ষের আরবকে দায়ী করে ফরিদ পক্ষের লোকজন।

“এ নিয়ে দ্বন্দ্বে সকাল ৮ টার দিকে ফরিদের সমর্থকরা আরবকে সড়কি দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য যুবলীগ নেতা ফরিদকে আটক করা হয়েছে বলে জানান তিনি।