২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অস্ত্রসহ চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 10:10 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

গ্রেপ্তারকৃত ফারুক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খলিলুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার উলুরচর (বড়বাড়ি) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মো. খুরশীদ আলম বলেন, ভোরে উলুরচর (বড়বাড়ি) এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি শটগান, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড কার্তুজসহ সন্ত্রাসী ফারুককে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় সন্ত্রাস ও চাঁদাবাজিসহ একাধিক অপরাধের মামলা রয়েছে বলে জানান তিনি।