২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

পাবনার ভাঙ্গুড়ায় একটি চাল কলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ দুইজন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

ভাঙ্গুড়া থানার ওসি আব্দুর রব জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের রূপসী বাঁধ বাজারে ‘গোলজার রাইস মিলে’ এ দুর্ঘটনা ঘটে।

নিহত গণেশ চৌধুরী (৫০) রূপসী গ্রামের লক্ষ্মণ চৌধুরীর ছেলে।

আহত রমিছা খাতুন (৪৫) ও আব্দুল লতিফকে (৬০) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হলে ঘটনাস্থলে গণেশের মৃত্যু হয়। কারখানার অন্য শ্রমিকরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।