২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ শহরে এক নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 05:28 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের দত্তবাড়ি মহল্লার মৌ ছাত্রাবাসের নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয় বলে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান।

নিহত শহিদুল ইসলাম (৩৫) উপজেলার বহুলী ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

এসআই রফিকুল বলেন, মৌ ছাত্রাবাসের নির্মাণ কাজ করছিলেন শহিদুল। কাজের সময় মই বেয়ে উঠতে গিয়ে পাঁচ তলা থেকে পা ফসকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।