২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে শিশু নির্যাতনের অভিযোগে আটক ১

লক্ষ্মীপুরের রায়পুরে এক শিশুকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 10:18 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

আহত শরীফ হোসেন লেদু (১৩) রায়পুর উপজেলার সাঁইচা এলাকার রুহুল আমিনের ছেলে।

রায়পুর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, মঙ্গলবার সকালে সাঁইচা এলাকার আক্রাম উদ্দিন ব্যাপারি বাড়ীতে মারধরের ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত শিশুটিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জয়নাল আবেদীন বাবুলকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাবুলের সঙ্গে একই বাড়ির রুহুল আমিনের পরিবারের বিরোধ ছিল। সোমবার রাত ৩টার বাবুলের ঘরে আগুন লাগলে তিনি লোকজ নিয়ে রুহুল আমিনের ছেলে শরীফকে ঘর থেকে তুলে নিয়ে মারধর করেন।

ওসি লোকমান বলেন, “অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।”