২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসের ধাক্কায় ভারতীয় নিহত

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 07:30 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

গোড়াই হাইওয়ে থানার এসআই আব্দুল মোতালেব জানান, নিহত হাসান দেওয়ান (৫৫) ভারতের আসাম প্রদেশের বাসিন্দা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে হাসান দেওয়ান অটোরিকশায় করে ঘুরছিলেন। বোর্ডঘর এলাকায় জামালপুরমুখী একটি বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই মোতালেব জানান, স্বাধীনতার আগে আসামে পাড়ি জমান হাসানের বাবা ইনছাদ আলী দেওয়ান। ১৪ অক্টোবর কালিয়াকৈরের উত্তর দাড়িয়াপুর গ্রামে চাচা আমির হোসেন দেওয়ানের বাড়িতে বেড়াতে আসেন হাসান।