নওগাঁয় ২১৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
নওগাঁর বদলগাজী উপজেলায় অভিযান চালিয়ে ২১৭ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার অভিযান চালিয়ে জয়পুরহাট সীমান্তবর্তী উপজেলার কেশাইল গ্রাম থেকে গাঁজাসহ তাকে আটক করা হয় বলে জয়পুরহাট র্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার জানান।
আটক হাফিজুর রহমান ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
র্যাব কর্মকর্তা আল মামুন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাঁজাগুলো ভারত থেকে এনে বিক্রির উদ্দশে একই গ্রামের পিন্টু সরদারের বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল।
এ ব্যাপারে মামলার পর হাফিুজরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
