উত্তরার অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তারা হলেন, মোহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ বাবু ও মিজানুর রহমান।
সোমবার পাঠানো মহানর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে একটি বিদেশি রিভলবার, একটি প্রাইভেটকার ও একটি চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীসহ ঢাকার আশপাশে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঘটনার সময় নর্থ টাওয়ারের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল গ্রেপ্তারকৃতরা এবং এ ঘটনার উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
