যাত্রাবাড়ীতে ট্রাকে মিলল ফেন্সিডিল, আটক ২
রাজধানীর যাত্রাবাড়ীর থানা এলাকায় অভিযান চালিয়ে ৯২০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন, শাহানুর ও মো. ফারুক হোসেন।
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল তারা।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
