মগবাজারে ‘বাসায় ঢুকে মারধর’, নিহত ১
ঢাকার মগবাজারে ‘উচ্ছেদের চেষ্টায়’ বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, “ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।”
নিহতের ভাই ফালান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪৮ নয়াটোলা হোল্ডিংয়ে তাদের বাসার পাশে একখণ্ড জমি নিয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তাদের বিরোধ চলছে।
রাতে ‘ট্রাফিক পুলিশের ডিসি ইমামের ভাই’ পরিচয় দিয়ে শহিদুল নামে একজন এবং তার সহযোগী মোরশেদ, ইদ্রিস আলীসহ ৮/১০ জন ওই বাসা থেকে ‘তাদের উচ্ছেদের জন্য’ হামলা চালায় বলে অভিযোগ করেন ফালান মিয়া।
তিনি বলেন, তাদের মারধরে আহত শামছুলকে প্রথমে মগবাজারের স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
