২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যংকের (রাকাব) সুপারভাইজার ও কোষাধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেওয়ায় চারজনকে আটক করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 07:00 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে জানান মতিহার থানার ওসি হুমায়ূন কবির।

আটকরা হলেন রাজশাহী নগরীর সাধুরমোড়ের জালালউদ্দিন, নওদাপাড়ার মাহমুদুল আলম, গাজীপুরের শ্রীপুর উপজেলার মেজবাহউদ্দিন ও দিনাজপুরের মুস্তাক আলী।

ওসি বলেন, শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলাকালে জালালউদ্দিন ও আলমকে এবং বিকালের পরীক্ষা চলাকালে বাকি দুইজনকে আটক করা হয়।

“আটকরা অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন।”

আটকদের থানায় রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, রাকাব কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছে।

“তাই আমরা মামলা করে শনিবার তাদের আদালতে হাজির করব।”