২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের ৮ হাজার টেলিফোন নম্বর বদলাচ্ছে

রাজধানীর গুলশান এলাকার আট হাজার টেলিফোন নম্বরের প্রথম তিন ডিজিট পরিবর্তন করা হচ্ছে বলে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 08:24 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

বুধবার বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ‘৮৮২’ দিয়ে শুরু ’৮৮২-২০০০’ থেকে ‘৮৮২-৯৯৯৯’ পর্যন্ত প্রায় আট হাজার টেলিফোন নম্বর ‘৯৮৪-২০০০’ থেকে ‘৯৮৪-৯৯৯৯’ নম্বর দিয়ে পর্যায়ক্রমে প্রতিস্থাপিত হবে।

নতুন টেলিফোন নম্বরের শুরুতে প্রথম ৩ ডিজিট ৮৮২ এর স্থলে ৯৮৪ দিয়ে প্রতিস্থাপিত হবে এবং পরের ৪ ডিজিট অপরিবর্তিত থাকবে। যেমন, বর্তমান নম্বর ৮৮২-২০০২ এর পরিবর্তিত নম্বর হবে ৯৮৪-২০০২ এবং ৮৮২-৯৯৯৯ এর পরিবর্তিত নম্বর হবে ৯৮৪-৯৯৯৯।

কারিগরি কারণে টেলিফোন নম্বরে এই পরিবর্তন আনা হচ্ছে বলে বিটিসিএল জানিয়েছে।

নম্বর পরিবর্তনের কার্যক্রম আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

জরুরি প্রয়োজনে ৯৮৫-৩৩৮৮, ৯৮৫-১০০০, ৯৮৫-০০০০ ও ৯৮৮-৭৪৮৮ নম্বরে যোগাযোগ করতে বলেছে বিটিসিএল। পরিবর্তিত নম্বরের তালিকা বিটিসিএল’র ওয়েবসাইট www.btcl.gov.bd এ পাওয়া যাবে।

নম্বর পরিবর্তনের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে বিটিসিএল।