২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় নৌকাডুবি, ১ জেলের মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছধরা নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 06:17 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

বুধবার সকালে ঠেঙ্গার চর এলাকায় নদীতে কামাল উদ্দিনের (২৫) ভাসমান লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

মৃত কামাল উদ্দিন (২৫) সুবর্ণচর উপজেলার পূর্ব চরমজিদ গ্রামের জাফর উল্ল্যা চৌকিদারের ছেলে।

সুবর্ণচরের চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন জানান, করিম ব্যাপারীর নৌকা নিয়ে কামাল উদ্দিনসহ ১২ জেলে হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরতে যান।

“মঙ্গলবার গভীর রাতে ঢেউয়ের কবলে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য জেলেদের সহায়তায় ১১ জেলে তীরে উঠতে সক্ষম হলেও কামাল নিখোঁজ থাকেন।”

বুধবার সকালে তার ভাসমান লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।