২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ফরিদপুরে অম্বিকাপুর রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন অজ্ঞাত পএক ব্যক্তি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 12:09 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান।

অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল বারী সিদ্দিকী জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি।

রাজবাড়ী রেল পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।