২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জেএমবি সন্দেহে আটক ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেএমবি সদস্য সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 12:00 AM

Updated : 25 Apr 2022, 01:59 PM

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, রোববার দুপুরে উপজেলার রাঘববাড়িয়া গ্রাম থেকে তিন যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে উগ্রপন্থি বই উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন-উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের ওমর আলী আকন্দ (২৯), ইদ্রিস আলী আকন্দ (৩২) ও সদর উপজেলার শাহানগাছা এলাকার সোয়াইব হোসেন বাবু (১৯)।

দেওয়ান কৌশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাঘববাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের বাড়িতে ‘জেএমবি সদস্যরা’ বৈঠক করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তার দুই ছেলে ও বাবুকে আটক করা হয়।

“অভিযানে জিহাদি বই এবং তাদের মোবাইলে সংরক্ষণ করা জেএমবির প্রশিক্ষণের ভিডিওচিত্রও উদ্ধার করা হয়েছে।”