২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে বাস খাদে পড়ে যাত্রী নিহত

ঢাকার কেরাণীগঞ্জে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2015, 02:11 PM

Updated : 22 Aug 2022, 01:27 PM

কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মো. মামুন জানান, বৃহস্পতিবার সকালে দেওশুর এলাকায় ডায়মন্ড মেলামাইন কারখানার কাছে এঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।

নিহত রহুল আমিনের (৪৩) বাড়ি পটুয়াখালি সদর উপজেলার কটাকুরালিয়া গ্রামে।

এসআই মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাস রাজধানীর গুলিস্তান থেকে দোহারের পদ্মা নদীর মৈনটঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।

“পথে ওই কারখানা পেরিয়ে একটু সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান।”

এঘটনায় ফটিক হাওলাদারসহ (৩০) আহত কয়েকজন স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।