২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ছয় জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 01:36 PM

Updated : 12 Oct 2022, 04:15 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর হাইওয়ে পুলিশের ওসি হোসেন সরকার।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

Image
ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত ট্রাক

ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত ট্রাক

ওসি বলেন, গজারিয়া এলাকায় ঢাকাগামী সেবা গ্রিনলাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।