২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

সাপ্তাহিক ছুটির দিনে নীলফামারীর সৈয়দপুরে অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 08:49 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের হাতিখানা বিহারী ক্যাম্প সংলগ্ন ক্যান্টনমেন্ট-বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহিত (৮)বিহারী ক্যাম্পের সিরাজুল ইসলামের ছেলে ও রাজাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের ফাইভ স্টার মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে ক্যান্টনমেন্ট-বিমানবন্দর সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা রুহিতকে ধাক্কা দেয়।

স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর জেনারেল হাসপাতালে নেওয়ার যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।