গোপালগঞ্জে তরুণের মৃতদেহ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ধূসর ব্রিজের পাশে একটি মাছের ঘের থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
“আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণকে তিন-চার দিন আগে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে, মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন নেই।”
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
