২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অপহৃত কিশোরী ময়মনসিংহে উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে অপহরণের এক মাস পর এক কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 09:50 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বৃহস্পতিবার ভালুকা উপজেলার টেঙ্গেরচালা থেকে ওই কিশোরীকে উদ্ধার ও অপহরণের জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোকসেদুল ইসলাম (২১) টেঙ্গেরচালা গ্রামের নুহ্ ইসলাম ওরফে মোহন আলীর ছেলে। ওই কিশোরীদের বাড়ির কাছে অন্য এক বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন মোকসেদুল।

গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ অগাস্ট সন্ধ্যায় বান্ধবীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় সিডস্টোর এলাকা থেকে মোকসেদুলসহ চারজন মেয়েটিকে (১৪) অপহরণ করে টেঙ্গেরচালায় নিয়ে যায়।

“টেঙ্গেরচালায় এক আত্মীয়ের বাড়িতে আটকে রেখে মোকসেদুল ওই কিশোরীকে ধর্ষণ করেছে। ডাক্তারি পরীক্ষার পর ওই কিশোরীকে এখন সেফ কাস্টডিতে রাখা হয়েছে।”

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মোকসেদসহ চারজনের নামে মামলা করেছেন বলেও জানান তিনি।