কেরাণীগঞ্জে যুবকের লাশ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দৌলেশ্বর এলাকার একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।
এসআই মনিরুজ্জামান বলেন, চেক লুঙ্গি এবং চেক টিশার্ট পরা ওই যুবকের মৃতদেহে কোনো আঘাতে চিহ্ন নেই।
সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি।
