২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে ৪ অক্টোবর

ঈদুল আজহার ছুটি শেষে আগামী ৪ অক্টোবর রোববার থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 05:00 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।