২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরগঞ্জের ইউএনও প্রত্যাহার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মঞ্জুরকে প্রত্যাহার করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 08:20 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে।

“একইসঙ্গে তাকে আগামী ৫ অক্টোবরের মধ্যে বীরগঞ্জ কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে।”

এর আগে ইউএনও মঞ্জুর রাসেলের বিরুদ্ধে ইয়াবা আসক্তির অভিযোগ উঠে।

গত ১৭ সেপ্টেম্বর রাতে বীরগঞ্জ উপজেলা সদর থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। ওই ইয়াবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মঞ্জুর জন্য নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করে ওই যুবক।

বিষয়টি তদন্তের জন্য ঘটনার পর দিন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়াকে দিয়ে এক সদস্যের কমিটি গঠন করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

তবে ওই তদন্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসক মীর খায়রুল আলম।